ধুনটে সেনা অভিযানে দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার : গ্রেফতার ২
Printed Edition
বগুড়া অফিস
বগুড়ায় বিদেশী রিভলবার ও দেশীয় অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদীঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও একই উপজেলার শাকপালা এলাকার জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার।
অভিযান প্রসঙ্গে সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ বলেন, ‘গ্রেফতার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ আটটি মামলা চলমান আছে।