সরকারি কর্ম কমিশন শিশু দিবাযতœ কেন্দ্র পরিদর্শন করলেন সচিব
Printed Edition
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো: ফজলুর রহমান গত ২০ আগস্ট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন শিশু দিবাযতœ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রটি মহিলা বিষয়ক অধিদফতরের ‘২০টি শিশু দিবাযতœ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এবং বাস্তবায়নকারী সংস্থা মহিলা বিষয়ক অধিদফতর। পরিদর্শনকালে তিনি শিশু দিবাযতœ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শিশুদের সাথে সময় কাটান। এ সময় তিনি কেন্দ্রের শিশুদের দৈনন্দিন কার্যক্রম, খাবারের ব্যবস্থা, শিক্ষা ও বিনোদনসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। সচিব বলেন, কর্মজীবী অভিভাবকদের সন্তানদের নিরাপদ ও সুন্দর পরিবেশে যতœ নিশ্চিত করা এবং শিশুদের সুস্থ বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দিবাযতœ কেন্দ্রের কার্যক্রম আরো কার্যকর ও মানসম্মত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।