বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফ্লারিশ গার্মেন্ট
Printed Edition
চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্ট বাংলাদেশ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চ মানসম্পন্ন গার্মেন্ট শিল্প স্থাপনে ১৫.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্ট বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে গতকাল বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং ফ্লারিশ গার্মেন্ট বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।