মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে কমিউনিটি ব্যাংকের বিনিয়োগ
Printed Edition
উদ্ভাবনমুখী অর্থায়ন সম্প্রসারণ এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ব্যাংকে বাংলাদেশ পিএলসি ‘স্টার্ট-আপ ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। ব্যাংকের ভিশনের অংশ হিসেবে উদ্ভাবনভিত্তিক অর্থায়নকে এগিয়ে নেয়ার ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ডিপার্টমেন্টে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত- বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার মাধ্যমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পে-অর্ডার হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো: শরিফুল ইসলাম কাদির, এফসিএ; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।