শরিফুলের রেকর্ড
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বোলার শরিফুল ইসলাম নিজেই দৌড়ে গিয়ে বল মুঠোয় জমিয়ে ছুড়ে দিলেন ওপরে। দুই হাত উঁচিয়ে তাকিয়ে রইলেন আকাশ পানে। ইনিংসের শেষ বলে উইকেট নিলেন। শান্তকে আউটের পর ভাসলেন সতীর্থদের অভিনন্দনের জোয়ারে। এ উইকেটটি তাকে তুলে নিয়েছে নতুন উচ্চতায়। বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের কীর্তি গড়লেন শরিফুল।
চট্টগ্রাম রয়্যালসের হয়ে বাঁ হাতি পেসার এবারের বিপিএল শেষ করলেন ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে। আসরজুড়ে দুর্দান্ত বোলিংয়ে তিনি ছাড়িয়ে গেলেন তাসকিন আহমেদের রেকর্ড। গত আসরেই রেকর্ডটি গড়েছিলেন তাসকিন। গতবার দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ পেসার।