ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

মান্দারশাহের চুম্বন মেরিন্তারাকে চিরকালের জন্য মানুষ হয়ে থাকার চুক্তি পূরণ করতে পারল না। (কারণ, আন্দ্রারিণীর জাদুর নির্ধারিত সময় পার হয়ে যাবার পর এই চুম্বন পেল সে। কিন্তু এই চুম্বনে মেরিন্তারার দ্বিতীয় শর্তটি পূরণ হলো। মান্দারশাহর ভালোবাসা অর্জন করতে পারায় এখন আর আন্দ্রারিণীর দাসী হয়ে থাকতে হবে না তাকে।

মেরিন্তারার মন ভরে গেল তার মানব জীবনের সার্থকতায়। এক মানবপুত্রের ভালোবাসা পেয়েছে সে। এখন আর তাকে আন্দ্রারিণীর দাসী হয়ে থাকতে হবে না এবং সে তার কণ্ঠস্বরও ফিরে পাবে। তবুও ফিরে যেতে হবে তাকে সাগরে। রাজকুমারের ভালোবাসা নিয়েই তাকে বেঁচে থাকতে হবে আজীবন। মেরিন্তারার চোখে ছিল এক গভীর বিদায়ের সুর। সে জানে তার সময় শেষ! রাজকুমারকে রেখে ফিরে যেতে হবে তাকে সাগরের গভীরে।

  • (চলবে)