নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition

দুইশ’ দুই.

পুলিশ কিছুক্ষণ পরিচয়পত্র দেখে তারপর বাম হাতে বন্দুক ধরে রেখে মুখে স্যার বলে বুট ঠুকে সেলুট কষাল। দুলে উঠল নৌকা। ওপাশের নৌকার উপরে দাঁড়ানো পুলিশও স্যারের দেখাদেখি বুট ঠুকে এত জোরে সেলুট দিল যে নৌকার সাথে সাথে দুলে জুয়েল পড়ে যেতে লাগছিল। পুলিশ ভাই তাড়াতাড়ি জুয়েলকে ধরে ফেলল।

পুলিশ আমতা আমতা করে বলল, ‘স্যার, স্পিডবোট বাদ দিয়ে এই নৌকায় আপনারা এসেছেন, চিনতে পারিনি। আমরা কোনো খবরও পাইনি স্যার।’

নাভিদ বলল, ‘কার্ডেই আমাদের পরিচয় পেয়েছেন। একটি তদন্তের কারণেই সব গোপন রাখতে হচ্ছে। সে কারণেই এই নৌকায় আছি আমরা।’

পুলিশ তোষামোদী করে বলল, ‘বুঝতে পেরেছি স্যার। আমাদের কাজ হুড়োম-দাড়াম। আপনাদের কাজ গোপনে গোপনে।’ (চলবে)