শিবগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা

Printed Edition
bangla-4
শিবগঞ্জে মাওলানা কেরামত আলীর নির্বাচনী অফিসে বিএনপির হামলা : নয়া দিগন্ত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম অভিযোগ করেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে জনসমর্থন বাড়তে থাকায় বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তাঁর দাবি, অতর্কিত হামলায় কার্যালয়ের শতাধিক চেয়ার ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় অভিযোগ দেয়া হবে। অন্যদিকে বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত ও বিএনপির কার্যালয় পাশাপাশি। একটি আলোকচিত্র তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা থেকে ধাক্কাধাক্কি হয়েছে।