কাঁঠালিয়ায়‘হ্যাঁ’ ভোটের পক্ষে সুধী সমাবেশ
Printed Edition
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: মমিন উদ্দিন। তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো গণভোট। গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান। একই সাথে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।