কালীগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা আজ শেষ

Printed Edition

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আজ শেষ হবে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক জুম মিটিংয়ে যোগ দেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন ও কৃষকদের সাথে কথা বলেন।