যুবাদের ম্যাচ পরিত্যক্ত
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে গতকাল বুলাওয়েতে প্রকৃতির দাপটে এক ঘণ্টা দেরিতে শুরু হলো ম্যাচ। টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডকে। কিন্তু ১০ ওভারে কিউইরা ১ উইকেটে ৫১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। ফলে আম্পয়ারা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।