রাজধানীতে বিভিন্ন অপরাধে এক দিনেই গ্রেফতার ৫০২
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনেই ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১২৬ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ ছয়জন রয়েছে। এ সময় ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ (বংশঁভ) সিরাফ ও নগদ চার হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।