বকশীগঞ্জে গণভোট ও নির্বাচনী অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Printed Edition
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আবদুল হাইর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার, বকশীগঞ্জ সদর ইউনিয়ন প্রশাসক আবদুল জলিলসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ। সভায় গণভোট কর্মসূচির গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।