তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ইঅগখঈঙ) সম্মেলন’-২০২৬ গত ৩১ জানুয়ারি ‘আনোয়ার খান মেডিক্যাল কলেজ অডিটোরিয়াম’, ধানমন্ডি আ/এ), ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডরিং পরিপালন কর্মকর্তা গত ৩১ জানুয়ারি মোহাম্মদ সেলিম সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ ছাড়াও সব শাখা প্রধান ও শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং কেন্দ্রীয় পরিপালন ইউনিটের সব সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন।

কোম্পানি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ঈঅগখঈঙ শামসুদ্দীন আহমেদ সম্মেলন পরিচালনা করেন। সম্মেলনে শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন বিষয়ে শাখার ইঅগখঈঙ দের সচেতনতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।