জাপানি হাইড্রোগ্রাফি অ্যান্ড ওশানোগ্রাফির বিশেষজ্ঞ দলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন
Printed Edition
জাপান সরকারের হাইড্রোগ্রাফি অ্যান্ড ওশানোগ্রাফির বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। চবক চেয়ারম্যান প্রতিনিধিদলকে তাদের স্বাগত জানান এবং বাংলাদেশ-জাপান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বন্দরের কর্ণফুলী চ্যানেল ও বহিঃ চ্যানেলের নাব্যতা রক্ষার্থে হাইড্রোগ্রাফি বিষয়ে করণীয়, চ্যানেলের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিনিধিদলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বন্দর চ্যানেলের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিনিধিদলকে জানান এবং চ্যানেলের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিনিধিদলের সার্বিক পরার্মশ ও সহযোগিতা কামনা করেন। তিনি চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন এরাউন্ড টাইম ও ডুয়েল টাইম হ্রাস, পরিচালনাগত সক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিজিটাইজেশন, নিরাপত্তাব্যবস্থার উন্নতি প্রভৃতি বিষয়ে প্রতিনিধিদলকে জানালে তারা সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়নে সার্বিক সহযোগিতা দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।