সব ধরনের জুয়া বন্ধের নির্দেশ সমাজকল্যাণমন্ত্রীর

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

অনলাইন, অফলাইন ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত সব ধরনের জুয়া এবং মাদকের বিস্তার বন্ধে কঠোর তদারকির নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি।

গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।