বার্ষিক ক্রীড়া
Printed Edition
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
গতকাল কিশোগঞ্জের কটিয়াদীর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী অফিসার শামীমা আফোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মাহমুদুল ইসলাম।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, আলেয়া বেগম দারুত তাওহিদ ওয়াস সুন্নাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আসলাম হোসেন।