চট্টগ্রাম বিমানবন্দওে আরো ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ রয়েছে। ফলে গতকাল শনিবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
গতকাল বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও দু’টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা দু’টি অ্যারাইভাল ফ্লাইট ও দু’টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট ও দু’টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।
এ দিকে গতকাল সালাম এয়ারের মাস্কাট থেকে এরাইভাল ফাইট ওভি-৪০১ চট্টগ্রামে অবতরণ করে এবং সালাম এয়ারের চট্টগ্রাম থেকে ডিপার্চার ফ্লাইট ওভি-৪০২ মাস্কাটের উদ্দেশে শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে চট্টগ্রাম অ্যারাইভাল ফ্লাইট বিজি-১৩৮ ও মাস্কাট থেকে চট্টগ্রাম অ্যারাইভাল ফ্লাইট বিজি-১২২ শিডিউল অনুযায়ী চট্টগ্রামে অবতরণ করেছে।
শাহ আমানত আন্তর্র্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নয়া দিগন্তকে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে গতকালের ১২টিসহ এই বিমানবন্দরের সর্বমোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।