আটলান্টিকে প্রমোদতরীতে হান্টাভাইরাস আতঙ্ক : ৩ পর্যটকের মৃত্যু

Printed Edition

বিবিসি

আটলান্টিক মহাসাগরে চলাচলকারী এমভি হন্দিয়াস নামের একটি প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার সন্দেহে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওই জাহাজের একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করেছে এবং আরো পাঁচজন এতে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাজ্যের ৬৯ বছর বয়সী এক নাগরিক বর্তমানে জোহানেসবার্গে নিবিড় পরিচর্যায় রয়েছেন। হান্টাভাইরাস মূলত ইঁদুরের মল, লালা বা প্রস্রাবের মাধ্যমে ছড়ায় এবং এটি শ্বাসকষ্টজনিত মারাত্মক সমস্যা সৃষ্টি করে। মানুষ থেকে মানুষে এই সংক্রমণ ছড়ানোর ঘটনা বেশ বিরল। প্রমোদতরীটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তারা বর্তমানে একটি ‘গুরুতর মেডিক্যাল পরিস্থিতি’ মোকাবেলা করছে। জাহাজটি গত ২০ মার্চ আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করে বর্তমানে কেপ ভার্দের রাজধানী প্রায়ার উপকূলে নোঙর করে আছে।