বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভারের উদ্বোধন

Printed Edition
artho-1
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভারের উদ্বোধন

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে রোববার সাভারে বিরুলিয়ার ছোটকালিয়াকৈরে ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার’-এর উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সাভার’-এর পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সাথে দেশের জনবলকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করে যাচ্ছে। আইএসপিআর।