চবি ভিসির সাথে প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপংয়ের সৌজন্য সাক্ষাৎ
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে গত মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাংসিত ইউনিভার্সিটির (Rangsit University) অ্যাকাউন্টিং প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং (Dr. Kanitsorn Terdpaopong)।
এ সময় তারা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়সহ যৌথ শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। চবি ভিসি অতিথিকে চবিতে স্বাগত জানিয়ে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক সেমিনার নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং গবেষণা কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি ভবিষ্যৎ গবেষণায় চবি ও রাংসিত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।