জমি না পেলে ববিতে হবে ক্যাম্পাস-২ : শিামন্ত্রী
Printed Edition
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসির আমন্ত্রণে ক্যাম্পাস পরিদর্শন করেছেন শিামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ভিসি অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ মন্ত্রীর সামনে বিশ্ববিদ্যালয়ের নানা একাডেমিক ও অবকাঠামোগত সঙ্কটের চিত্র তুলে ধরেন। জবাবে শিামন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এসব সঙ্কট নিরসনের জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল দুপুরে শিামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছান। এ সময় তার সাথে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন উপস্থিত ছিলেন।
শিামন্ত্রীকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সঙ্কটের বিবরণ তুলে ধরে ভিসি বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৬ বছর পার হলেও এখানে কাক্সিত উন্নয়ন হয়নি। আজ মন্ত্রীকে নিয়ে বসার মতো একটি অডিটোরিয়াম পর্যন্ত এই ক্যাম্পাসে নেই। আমাদের তীব্র একাডেমিক ভবন সঙ্কট, আবাসিক হল সঙ্কট ও পাকা রাস্তার অভাব রয়েছে। মাত্র ৫০ একরের এই ক্যাম্পাসের জন্য জরুরি ভিত্তিতে ডিপিপি (ডিটেইলড প্রজেক্ট প্ল্যান) বরাদ্দ, দ্রুত অবকাঠামোগত উন্নয়ন ও জমি অধিগ্রহণ প্রয়োজন। এ সময় শিার্থীদের দাবির প্রেেিত মন্ত্রী বলেন, তোমাদের দাবি ক্যাম্পাসকে ৫০ একর থেকে ১০০ একরে উন্নীত করা। এখানে যদি পর্যাপ্ত জমি পাওয়া না যায়, তবে আমরা ‘ক্যাম্পাস-২’ করার বিষয়টি বিবেচনা করতে পারি। তোমাদের সঙ্কট সমাধানে যা যা করা প্রয়োজন, তার সবকিছুই করা হবে। প্রধানমন্ত্রী এবার শিা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছেন, অতএব এই সঙ্কট আর থাকবে না; এর দ্রুত সমাধান হতেই হবে।
প্রশ্নফাঁস হলে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি
শিা এবং প্রাথমিক ও গণশিা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে নকলের প্রবণতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই সরকারের বর্তমান ল্য শিার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিা ব্যবস্থা গড়ে তোলা। বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করছে সরকার।
গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীা উপলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড, বরিশাল; বাংলাদেশ মাদরাসা শিা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা শিা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীা প্রসঙ্গে মন্ত্রী কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, প্রশ্নফাঁস হতে দেয়া যাবে না। যদি প্রশ্নফাঁসের ঘটনা ঘটে, তাহলে দায়ীদের বিরুদ্ধে এমন শাস্তি দেয়া হবে, যা সারাজীবন বাংলাদেশ মনে রাখবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ সন্টু, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি, বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকীসহ শিা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।