প্রশ্নোত্তর

Printed Edition
islami logo
প্রশ্নোত্তর

প্রশ্ন : অনেক সময় অনেকে বলে থাকে আপনাদের জন্যই আজকে আমি এ অবস্থানে পৌঁছতে পেরেছি। আমার যে ভালো অবস্থা তা আপনাদের জন্যই। আমার বাবা-মায়ের কারণেই আমি আজ কিছু হতে পেরেছি। এমন কথা বলা যাবে কি? এটি কি শিরকের অন্তর্ভুক্ত?

উত্তর : না, এই ধরনের কথা কোনো মুসলিম বললে সেটা শিরক নয়। এখানে মূলত সেই ব্যক্তির অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এটা কোনো সমস্যা নয়। বরং হাদিসে এই ধরনের কৃতজ্ঞতা আদায় করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সা: বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। সনানু আবি দাউদ, হাদিস নম্বর : ৪৮১১। হাদিসটি সহিহ।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট