ওয়ালটন ও শিখোর উদ্যোগে লার্নিং ট্যাবলেট ‘এডুট্যাব’

Printed Edition

বাংলাদেশের প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন এবং দেশের অগ্রগামী শিক্ষা প্রযুক্তি (এডটেক) প্রতিষ্ঠান শিখোর যৌথ উদ্যোগে বাজারে এসেছে বিশেষ লার্নিং-কেন্দ্রিক ট্যাবলেট ‘এডুট্যাব’। দেশের যেকোনো প্রান্তে বসে স্মার্ট পদ্ধতিতে মানসম্মত পড়াশোনার সুযোগ পৌঁছে দিতে বিশেষভাবে এই পার্সোনালাইজড ট্যাবটি তৈরি করা হয়েছে। আধুনিক এ প্রযুক্তি পণ্যটি এখন সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহজলভ্য।

এডুট্যাবটি কেবল একটি সাধারণ অ্যান্ড্রয়েড ট্যাবলেট নয়, বরং এটি শিক্ষার্থীদের পড়াশোনার কৌশলকে আরো সহজ ও শক্তিশালী করার একটি মাধ্যম। এতে অ্যাপ স্টোরে সম্পূর্ণ অ্যাক্সেসের পাশাপাশি শিখোর লার্নিং প্ল্যাটফর্ম সরাসরি যুক্ত রয়েছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমচালিত এই ট্যাবে ব্যবহৃত হয়েছে শক্তিশালী হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ৮.৬৮ ইঞ্চির হাই-রেজ্যুলেশন আইপিএস ডিসপ্লে। ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকায় প্রয়োজনীয় সব অ্যাপ ও শিক্ষা উপকরণ অনায়াসেই সংরক্ষণ করা যাবে। দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার্থে এতে যুক্ত করা হয়েছে ৬,০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি। অনলাইন ক্লাসের জন্য ডিভাইসটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া ফোরজি নেটওয়ার্ক ও দ্রুতগতির ওয়াই-ফাই সুবিধা ইন্টারনেট ব্রাউজিংকে করবে নিরবচ্ছিন্ন।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, ‘বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমের শিক্ষার্থীদের একাডেমিক চাপ ও ব্যবহারের ধরন দীর্ঘকাল পর্যবেক্ষণের পর আমরা এ ডিভাইসটি তৈরি করেছি। এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার ও টিচিং প্র্যাকটিসকে একসূত্রে গাঁথা হয়েছে, যা ডিজিটাল লার্নিংকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

আগ্রহী ক্রেতারা এডুট্যাব সম্পর্কে বিস্তারিত জানতে ও কিনতে ভিজিট করতে পারেন শিখোর অফিসিয়াল ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ংযরশযড়.রড়/ঊফঁঃধন)। এ ছাড়া সরাসরি ১৬৭৮০ নম্বরে কল করেও বিস্তারিত তথ্য জানা যাবে। বিজ্ঞপ্তি।