ফাইনালে খেলা হলো না রিশাদদের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশের ফাইনালে উঠা হলো না বাংলাদেশী স্পিনার রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেন্সের। ৫৭ রানের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্টিভেন স্মিথ-মিচেল স্টার্কদের দল সিডনি সিক্সার্স। ৮ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় সিডনি। বল হাতে ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে দু’টি উইকেট নেন রিশাদ। জবাবে হোবার্ট ১৪১ রানেই থেমে যায়।

বিগ ব্যাশে এবারই প্রথম খেলতে যান রিশাদ। দারুণ ধারাবাহিকতাল আসরে ১২ ম্যাচে নেন ১৫ উইকেট। চলতি বিগ ব্যাশে এখন পর্যন্ত স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার।