নির্বাচন উপলক্ষে ৪ দিনের ছুটি

ঢাকা সেন্ট্রাল ভার্সিটির অধ্যাদেশ অনুমোদিত

Printed Edition

বিশেষ সংবাদদাতা

উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। ঢাকার সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিার গুণগতমান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার ল্েয ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটির পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে দেশবাসী টানা চার দিনের ছুটি পাচ্ছেন।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ অনুমোদিত হয়েছে। ঢাকার সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিার গুণগতমান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এ অধ্যাদেশের মূল উদ্দেশ্য। নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো ও স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণœ থাকবে।

তিনি আরো বলেন, অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং তিনি সিনেট মনোনীত প্যানেল থেকে ভিসি নিয়োগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন-ইউজিসি শিা, পরীা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার মতা পাবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিা, আইন ও চারুকলাসহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে। নেতৃত্ব দেবেন একজন হেড অব স্কুল। সংযুক্ত কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীা ও মূল্যায়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে। এসএসসি ও এইচএসসি পরীার ফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীার ভিত্তিতে শিার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

শফিকুল আলম বলেন, কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি শিক উন্নয়ন ও উচ্চতর প্রশিণের সুযোগ থাকবে। অধ্যাদেশে আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন ও শিার্থীদের জন্য সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিশেষ বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা বিশেষ চাহিদার ভিত্তিতে বৈষম্য ছাড়া দেশী-বিদেশী সব উপযুক্ত শিার্থীর ভর্তি ও ডিগ্রি অর্জনের সুযোগ নিশ্চিত করার বিধানও সংযোজিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিা বিভাগ মনে করে, এ সিদ্ধান্ত সাতটি কলেজের দীর্ঘমেয়াদি প্রশাসনিক জটিলতা দূর করতে সহায়ক হবে এবং রাজধানীতে উচ্চশিার েেত্র একটি সমন্বিত, আধুনিক ও গবেষণাসমৃদ্ধ শিাবান্ধব পরিবেশ তৈরি করবে। আন্তর্জাতিক মান অনুযায়ী শিা, গবেষণা ও মূল্যায়ন নিশ্চিত করতে ইউজিসি নিয়মিতভাবে তদারকি করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

অধ্যাদেশ অনুমোদনের ফলে ঢাকার উচ্চশিা ব্যবস্থায় একটি নতুন ধারা সূচিত হলো, যা ভবিষ্যতে দেশের উচ্চশিা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচনে টানা ৪ দিনের ছুটি : এ দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি থাকবে। ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকরা টানা তিন দিন ছুটি পাবেন।

প্রেস সচিব জানান, গত বুধবার নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে যে প্রস্তাব দেয়া হয়েছিল, সেটিই উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। তিনি আরো জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি এই দুই দিন ছুটি পাবেন। এর সাথে ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটি যুক্ত হয়ে তাদের জন্য টানা তিন দিনের ছুটি থাকবে। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি শুধু শিল্পাঞ্চলের শ্রমিকদের েেত্রই প্রযোজ্য হবে।

শফিকুল আলম বলেন, ১১ ফেব্রুয়ারি যেহেতু ভোটের আগের দিন, তাই ঢাকা, শিল্পনগরী বা অন্যান্য বড় শহরে অবস্থানরত অনেক ভোটার নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেয়ার সুযোগ পাবেন। পাশাপাশি এ ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এসব সিদ্ধান্তের বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রেস সচিব।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।