মরক্কোয় যৌথ সামরিক মহড়ায় ২ মার্কিন সেনা নিখেঁাঁজ
Printed Edition
বিবিসি
মরক্কোয় বার্ষিক সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ সেনারা ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামক বার্ষিক যৌথ মহড়ায় অংশ নিচ্ছিলেন। যুক্তরাষ্ট্র, ন্যাটো মিত্র এবং আফ্রিকার দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। আফ্রিকম জানায়, শনিবার মরক্কোর তান তান শহরের কাছে ‘ক্যাপ দ্রা’ প্রশিক্ষণ এলাকা থেকে ওই দুই সেনা নিখোঁজ হন। তাদের খুঁজে বের করতে বর্তমানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। যুক্তরাষ্ট্র, মরক্কো ও অন্যান্য দেশের স্থল, আকাশ ও নৌবাহিনী এ অভিযানে একযোগে কাজ করছে।