উত্তরা তানযীমুল উম্মাহ মাদরাসায় পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
দাখিল পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস ও নৈতিক দিকনির্দেশনা জোরদারে উত্তরায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আয়োজন করা হয়েছে গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত আলেমেদ্বীন শাইখ যায়নুল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. আমানত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন। এতে ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, দায়িত্বশীল ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের সম্পাদিত দেয়ালিকা ‘মুক্তির ইশতিহার’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে দাখিল পরীক্ষার্থী মাহফুজুর রহমান ফাহিম মানপত্র পাঠ করেন।
মাহফুজুর রহমান ফাহিম ও কাজি আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন আলিম শ্রেণীর শিক্ষার্থী লুতফর রহমান। এ ছাড়া দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ ও নাইফ নুওয়াইসির ভূঁইয়া মুসআব।
শেষে প্রধান অতিথি শাইখ যায়নুল আবেদিন দোয়া পরিচালনা করেন। দোয়ায় পরীক্ষার্থীদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের কল্যাণ কামনা করা হয়।