নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-2
ঘটন-অঘটন সুন্দরবন

দুইশ’ ছয়.

‘ঠিক আছে। আপনার কথা আমার মনে থাকবে।’

‘আমার নাম আনসার উদ্দিন, স্যার। একটু খেয়াল রাখবেন। ঢাকায় গিয়ে কিন্তু স্যার আপনার সাথে যোগাযোগ করব।’ তারপর হঠাৎ মনে পড়েছে এমনভাবে বলল, ‘স্যার, বাদায় এসে হরিণের মাংস খেয়েছেন? না খেয়ে থাকলে জোগাড় করে দেব স্যার?’

নাভিদ কাঠ কাঠ গলায় বলল, ‘আমরা এখানে হরিণের মাংস খেতে আসেনি। আর হরিণ শিকার তো অবৈধ? শিকারের কারণে বাঘের মতো হরিণও তো কমে যাচ্ছে। সেটাই তো আপনাদের দেখার কথা। তা না করে কি হরিণের মাংস খেয়ে আর বিলিয়ে বেড়াচ্ছেন?’ আনসার উদ্দিন দমে ফাটা বেলুনের মতো চুপসে গেল। মুখে অপরাধীর ধরা পড়া হাসি তুলে বলল, ‘কি যে বলেন না, স্যার! আমাদের কাজ আমরা করি। তবে আপনাদের মতো বড় স্যারেরা এসে হরিণের মাংস খেতে চায় তো এজন্য বললাম।

(চলবে)