মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
Printed Edition
দক্ষিণ রাঙ্গুনিয়ার অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আলা উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ক্যারিয়ার কনসালট্যান্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মো: বরকত আলী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সমাজসেবক, রাঙ্গুনিয়া উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক লায়ন আলহাজ মুহাম্মদ শওকত আলী নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাইস প্রেসিডেন্ট, কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী মুহাম্মদ এরফানুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- কলেজের সাবেক কৃতী শিক্ষার্থী ও লক্ষ্মীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফ হোসাইন, সমাজসেবক ও রাজনীতিবিদ শওকত আলী তালুকদার, খায়েজ আহমদ বাচা, আবদুল আলিম আবদুল্লাহ, কলেজ গভর্নিং বডির সদস্য আবুল কালাম, মুহাম্মদ দিদারুল ইসলাম, মো: নাজিম উদ্দিন, লিয়াকত আলী, অজন্তা বড়ুয়া প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন- শিকল এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়েজ আহমদ, পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আক্তার, পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশিদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।