অনূর্ধ্ব-২৩ দলের কোচ মারুফ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জুনে মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। একই সময়ে বাংলাদেশ দল ফিফা প্রীতিম্যাচে অংশ নেবে সানমেরিনোর বিপক্ষে। তাই অনূর্ধ্ব-২৩ দলের জন্য আলাদা কোচ লাগবে। বাফুফে ঠিকও করেছে কে হবেন এই অনূর্ধ্ব-২৩ দলের কোচ। মালদ্বীপগামী দলটির ম্যানেজার ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান জানান, অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মারুফুল হককে।’ উল্লেখ্য, ঢাকা আবাহনীর কোচ মারুফুল হক এর আগে বাংলাদেশ জাতীয় দল, অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-২০ দলের হেড কোচ ছিলেন।