ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে জনমত বদলাচ্ছে
Printed Edition
আলজাজিরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে জনমত দ্রুত বদলাচ্ছে বলে জানিয়েছে অধিকার কর্মীরা। গত বুধবার এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিশেষজ্ঞরা বলেন, ট্রাম্পের গণবহিষ্কারের প্রতিশ্রুতি তাকে দ্বিতীয় মেয়াদে মতায় আনলেও এখন তা নিয়ে জনরোষ বাড়ছে।
মিনেসোটায় এক মার্কিন নাগরিককে আইস এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ােভ আরো বেড়েছে। অধিকারকর্মীরা বলছেন, এখনই আইনপ্রণেতাদের সংস্কার আনার সুযোগ তৈরি হয়েছে। মিনেসোটার ঘটনা দেখিয়েছে, নিয়ন্ত্রণহীন অভিবাসন আইন প্রয়োগ ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নীতি পরামর্শক কেট ভয়গট বলেন, ‘আমরা এখন এক সন্ধিণে দাঁড়িয়ে আছি। মানুষ বুঝতে পারছে আইস বিপজ্জনক, সহিংস এবং দায়মুক্তভাবে কাজ করছে।’ ট্রাম্পের কর আইন অনুযায়ী গত বছর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে ১৭০ বিলিয়ন ডলার বরাদ্দ হয়। এর মধ্যে ৭৫ বিলিয়ন ডলার আইসকে দেয়া হয়েছে, যা আটক মতা বাড়ানো ও অভিযান জোরদারে ব্যয় হবে। সমালোচকরা এটিকে নজরদারিহীন ‘সøাশ ফান্ড’ বলছেন।
জনমতের পরিবর্তন
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বছরে আইস এজেন্ট সংখ্যা দ্বিগুণ হয়ে ২২ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন এক লাখ আটক এবং বছরে ১০ লাখ বহিষ্কারের ল্য নির্ধারণ করা হয়েছে। ৭ জানুয়ারি মিনেসোটায় ৩৭ বছর বয়সী রেনে নিকোল গুডকে আইস এজেন্ট গুলি করে হত্যা করে। প্রশাসন দাবি করে তিনি গাড়ি দিয়ে আক্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু ভিডিও ফুটেজে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।