ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

Printed Edition

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে। বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিার্থীদের বিশ্ববিদ্যালয়ের আচরণ বিধি, নিয়মকানুন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা দেয়ার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শামস রহমান। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিনগণ নবীন শিার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিজ্ঞপ্তি।