রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Printed Edition
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা সোমবার বরিশালের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি লো কস্ট ও নো কস্ট ডিপোজিট বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়ন, সিএমএসএমই খাতে ঋণ সম্প্রসারণ, ঋণ আদায় জোরদার, মুনাফা বৃদ্ধি এবং ২০২৬ সালে বিভিন্ন সূচকে প্রদত্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণসহ সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর ওপর গুরুত্বারোপ করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মাহমুদুল ইসলাম। বিজ্ঞপ্তি।