বিশ্বকাপে অনিশ্চিত লুকা জিদান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইনজুরিতে পড়ে আসন্ন বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের। তার ইনজুরিতে বড় ধরনের ধাক্কা খেল আলজেরিয়া ফুটবল দল। দলের প্রথম পছন্দের গোলরক্ষক লুক জিদান গুরুতর চোটে পড়ায় তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্পেনের দ্বিতীয় স্তরের লিগে ক্লাব গ্রানাডা এফসির হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। পরশু ইউডি আলমেরিয়ার বিপক্ষে খেলায় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সাথে সংঘর্ষে তার চোয়াল ও থুঁতনিতে ভাঙন ধরা পড়ে।