সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
Printed Edition
খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তুমি নিজেকে বুঝবে-জানবে এবং অধিকতর আত্মবিশ্বাসী এক নতুন নিজেকে খুঁজে পাবে। মনে রাখবে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের ফলে তোমার মধ্যে কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি পাবে।গত ২০ জানুয়ারি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানী ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার। রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল ড. ই. এম. মোরশেদ আলম (অব.)। ব্যান্ডের তালে তালে শৃঙ্খলাবদ্ধ প্যারেডের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় ডিসপ্লে পরিবেশিত হয়। বক্তব্য পর্বে প্রতিযোগিদের শুভকামনা জানিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে মিসেস মনিমুন নাহার ও ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার ও আতিনা রশিদ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কর্নেল ড. ই. এম. মোরশেদ আলম (অব.) অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতাসহ ক্যারিয়ার তথা জীবন গঠনে কিভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করেন। দিনব্যাপী এ আয়োজনে শ্রেণী ও বয়সভিত্তিক বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’-সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাউথ পয়েন্টের মালিবাগ ক্যাম্পাসের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.), বারিধারা ক্যাম্পাসের অধ্যক্ষ এয়ার কমডর কাজী আব্দুল মঈন (অব.), উত্তরা ক্যাম্পাসের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন কর্নেল মো. জাহাঙ্গীর আলম তালুকদার, পিএসসি (অব.), মিরপুর ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম (অব.), শ্যামপুর ক্যাম্পাসের অধ্যক্ষ নাজমুল হক সিকদার এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. সাখাওয়াত উল্লাসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।