শিশুদের চিকিৎসায় আইসিডিডিআর,বি-র পাশে ইস্পাহানি গ্রুপ

Printed Edition

তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনে সহায়তা দিতে আইসিডিডিআর,বি-র সাথে অংশীদারিত্ব করেছে ইস্পাহানি গ্রুপ। এই সহযোগিতার আওতায় আইসিডিডিআর, বি ঢাকা হাসপাতালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ইউনিটে (এনআরইউ) চিকিৎসাধীন প্রায় ৩০০ তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনে সহায়তা প্রদান করা হবে। গতকাল আইসিডিডিআর,বি-র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. সারাহ মারিয়া সালওয়ে এর কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি। অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের প থেকে আরো উপস্থিত ছিলেন ওমর হান্নান, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং; এইচ এম ফজলে রাব্বি, ডেপুটি জেনারেল ম্যানেজার-মার্কেটিং (ব্র্যান্ড) এবং সুব্রত দেব, ম্যানেজার-মার্কেটিং (ব্র্যান্ড)। আইসিডিডিআর, বি-র প থেকে উপস্থিত ছিলেন হেড অব ডেভেলপমেন্ট আরমানা আহমেদসহ সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা। বিজ্ঞপ্তি।