চবিতে ডিএনএ আবিষ্কারের ৭৩ বছর উদযাপন
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ডিএনএ আবিষ্কারের ৭৩তম বার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী ‘ডিএনএ ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হয়। বিভাগের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা। এদিন সকাল ১০টায় ফেস্টিভ্যাল উদ্বোধন করেন প্রফেসর ড. লায়লা খালেদা। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল পোস্টার এক্সিবিশন, ফটো এক্সিবিশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসহ নানা কার্যক্রম। ভিসিসহ অতিথিরা এসব ইভেন্টে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে নেন। অনুষ্ঠানের শুরুতে ভিসিসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করা এবং সম্মাননা দেয়া হয়। বিজ্ঞপ্তি।