সাউদার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Printed Edition
যথাযথ মর্যাদায় সাউদার্ন ইউনিভার্সিটি পালন করল আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০২৬। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকসহ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।