আইসিএসবিতে চার্টার্ড সেক্রেটারি কোর্সের ৫৭তম ব্যাচের উদ্বোধন

Printed Edition

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) চার্টার্ড সেক্রেটারি (সিএস) কোর্সের ৫৭তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি পেশাগত জীবনের নতুন এই অধ্যায়ের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সিএস কোর্সের ৫৭তম ব্যাচের উদ্বোধন ঘোষণা করেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস। তিনি বলেন, চার্টার্ড সেক্রেটারিরা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি এই পেশার বৈশ্বিক সম্ভাবনা সম্পর্কেও আলোকপাত করেন।

আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষা কমিটির চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের কোর্স ও ক্লাস পরিচালনা পদ্ধতি এবং কর্মক্ষেত্রে এই পেশার নানাবিধ সুযোগ সম্পর্কে অবহিত করেন। কাউন্সিল সদস্য ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং তাদের সব সময় সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট মো: শরীফ হাসান এফসিএস, ট্রেজারার মো: মিজানুর রহমান এফসিএস এবং কাউন্সিল সদস্য মোহাম্মদ শাহজাহান এফসিএস ও এম মাজেদুল ইসলাম এফসিএস। বক্তারা নবীন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং পেশাগত উৎকর্ষ সাধনে দিকনির্দেশনা প্রদান করেন।

আইসিএসবি-এর সেক্রেটারি ইন চার্জ মো: শামিবুর রহমান এফসিএস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সমাপনী বক্তব্যে কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস শিক্ষার্থীদের আইসিএসবি-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।