২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
দ্বিতীয় অধ্যায় : গতি
Printed Edition
মো: বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : গতি’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১২। দু’টি ভেক্টর রাশির মান যদি ৪ সে. মি. ও ৩ সে. মি. হয় তবে তাদের মধ্যবর্তী কোণের ওপর নির্ভর করে যোগফলের মান হবে-
ক) ১ সে. মি.
খ) ৩ সে. মি.
গ) ৭ সে. মি.
ঘ) ১ থেকে ৭ সে. মি. পর্যন্ত যেকোনো সংখ্যা
১৩। ৪০ঔ কী ধরনের রাশি?
ক) দিক রাশি খ) স্কেলার রাশি
গ) ভেক্টর রাশি ঘ) মৌলিক রাশি
১৪। নির্দিষ্ট দিকে দূরত্ব বা অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) দূরত্ব খ) ত্বরণ
গ) মন্দন ঘ) সরণ
১৫। যা পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক) অপদার্থ খ) ধাতু
ক) পর্যাবৃত্ত গতি রাশি ঘ) মাত্রা
১৬। ভেক্টর রাশি কোনটির অপর নাম?
ক) দিক রাশি খ) অদিক রাশি
গ) স্কেলার রাশি ঘ) সবগুলো
১৭। কোনটি ভেক্টর রাশি?
ক) ঘনত্ব খ) চৌম্বক তীব্রতা
গ) শক্তি
ঘ) আপেক্ষিক গুরুত্ব
উত্তর : ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ।