চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্পটে যুবদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী যুবদল।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বায়েজিদ বোস্তামী থানা ও পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল নগরীর ২ নং গেট ষোলশহর থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে বহদ্দার হাট মোড়ে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুসা, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, আবদুল্লাহ আল টিটু প্রমুখ।