‘রাজাকে জাগাব’ সেøাগানে উৎসব

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার আনন্দে রাতভর উৎসবে মেতেছে নরওয়ে। দলটির ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে হাজারো সমর্থক রাজধানী অসলোর রাস্তায় নেমে আসেন এবং এক পর্যায়ে রাজপ্রাসাদের সামনে জড়ো হয়ে দেশের রাজাকে উদযাপনে যোগ দেয়ার আহ্বান জানান।

গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ে ৩-২ ব্যবধানে হারায় সেনেগালকে। উত্তেজনাপূর্ণ এই জয়ের মাধ্যমে নরওয়ে নিশ্চিত করে বিশ্বকাপের শেষ বত্রিশে নিজেদের জায়গা। স্থানীয় সময় ভোর প্রায় ৪টায় ম্যাচ শেষ হলেও সমর্থকদের উদ্দীপনায় কোনো কমতি ছিল না। উদযাপনের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন বিপুলসংখ্যক সমর্থক রাজধানীর প্রধান সড়ক ধরে রাজপ্রাসাদের দিকে যাত্রা শুরু করেন। তাদের মুখে তখন একটাই সেøাগান ‘আমরা রাজাকে জাগাতে যাচ্ছি।’ প্রাসাদের সামনে পৌঁছে শত শত সমর্থক মাটিতে বসে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদযাপন করেন।