প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Printed Edition
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের, সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি, বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গে আলোচনা করেন। এ ছাড়া উভয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আইএসপিআর।