ওপেক ত্যাগের সিদ্ধান্তে আমিরাতের সমালোচনা করল ইরান

Printed Edition

আলজাজিরা

তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেরিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনার মধ্যে গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সদস্য দেশগুলোর প্রতি নেতিবাচক বা প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে জোট ত্যাগ করা কোনোভাবেই গঠনমূলক নয়।

বাঘাই আরো জানান, ইরান ওপেকের প্রতি তার প্রতিশ্রুতি বজায় রাখবে। একই সাথে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সহায়তা করার মাধ্যমে ‘অনুপযুক্ত আচরণ’ প্রদর্শনের অভিযোগ তোলেন। অবশ্য আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল-জাবের আগে জানিয়েছিলেন, ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার এ সিদ্ধান্ত কারো বিরুদ্ধে নয়। এটি মূলত জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যেই নেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এ বিদায়ে জোটের দীর্ঘমেয়াদি ঐক্য ও কার্যকারিতা এখন প্রশ্নের মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্ত অন্য দেশগুলোকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে, যা সৌদি আরবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।