মেদ ঝরাতে কি করবেন?

Printed Edition

ডায়েট করছেন? তবুও কমছে না মেদ বা ভুঁড়ি? জানতে হবে আসল কারণ। বলতে পারেন ওজন তো কমছে, ভুঁড়ি বা মেদ কমছে না? শুধু একটু ভুঁড়ি কমাবেন বলে খাওয়া-দাওয়ার পরিমাণ, সময়, সব মানছেন, ছেড়েই দিয়েছেন জাংক ফুড তাও চিন্তায় আছেন ভুঁড়ি কমা নিয়ে?

কি করা জরুরি ?

১। ভুঁড়ি কমাতে গেলে আগে জানতে হবে পেটে বেশি মেদ কেন বাড়ে। অনেকেরই ভুল ধারণা বেশি খেলেই ভুঁড়ি বাড়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভুঁড়ি বাড়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। স্ট্রেস , হরমোনের তারতম্য, ঘুম কম, লাইফস্টাইল সব কিছুই ভুঁড়ি বাড়ার কারণ।

২। মেদ ঝরাতে শুধু হাঁটলে বা কার্ডিও করলেই হবে না। ভুঁড়ি কমাতে মাসলকে সচল করতে হবে। হালকা স্কোয়াট , প্লান্ক, কোর স্ট্রেনথের ব্যায়াম না করলে পেটের চর্বি সহজে কমে না।

৩। শুধু প্লেট ছোট করলেই ভুঁড়ি ছোট হবে এই ধারণা ভুল। আপনি কম খাচ্ছেন; কিন্তু সারাক্ষণ টেনশন? অফিসের চাপ, সংসারের চিন্তা বা ভবিষ্যতের ভয় এই নিয়েই আছেন? তাহলে কর্টিসল হরমোন নিঃসৃত হবে। এই হরমোন সরাসরি পেটের চারপাশে মেদ জমাতে সাহায্য করে।

৪। আবার অনেকে ডায়েটের কথা ভেবে প্রোটিন কমিয়ে দেয় । ফলে শরীর বাঁচাতে গিয়ে মেটাবলিজম কমে যায়। এতে শরীর ভাবে, খাবার কম মেদ জমিয়ে রাখো। আর সেই মেদ সবচেয়ে আগে জমে পেটে। কম ঘুমও পেটে মেদ বাড়ার কারণ।

৫। মহিলাদের চড়ষুপুংঃরপ ঙাধৎরধহ উরংবধংব (চঈঙউ) ,(চঈঙঝ) সমস্যা থাকলে ভুঁড়ি কমানো বেশ চাপের। মহিলারা সব মেনেও ওজন না কমলে এ দুটো সমস্যা রয়েছে কি না জানুন। অনেক মাস ধরে একই ডায়েট ফলো করলে আজই বদলান। ইন্টারনেট।