টাইব্রেকারে ১৮-১৭ গোলে জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলে শীতলক্ষ্যা জোনের ফাইনালে উঠেছে জামালপুর জেলা ও শেরপুর জেলা। গতকাল জামালপুর জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে গোলশূন্য জামালপুর টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় কিশোরগঞ্জকে। অপর সেমিফাইনালে ম্যারাথন টাইব্রেকার শেষে ১৮-১৭ গোলে গাজীপুরকে হারিয়েছে শেরপর। ১-১ এ নির্ধারিত সময়ের খেলা শেষ হলে এই টাইব্রেকার।