গৌরনদীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা মারধরের অভিযোগ

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় দুই দফা বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার দুই কর্মীকে মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান অভিযোগ করেন, গত শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজারে এবং দুপুর সাড়ে ১২টার দিকে সরিকল বন্দরে তার নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হয়। এমন পরিস্থিতি এবং তার দুই কর্মীকে মারধরের কারণে তিনি উল্লিখিত দুই স্থানে প্রচারণা চালাতে পারেননি। মারধরের শিকার কর্মীরা হলেন- পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির এবং কামাল খান।