ঘাটাইলে তুলার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

Printed Edition

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ঘাটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম। গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন বাজারে একটি তুলার দোকানে এ ঘটনা ঘটে। স্থনীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।