সিরিয়া-লেবানন সীমান্তে ইসরাইলের হামলা, নিহত ২
Printed Edition
আলজাজিরা
ইসরাইল জানিয়েছে, তারা সিরিয়া-লেবানন সীমান্তের চারটি ক্রসিংয়ে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব পথ হিজবুল্লাহ অস্ত্র পাচারের জন্য ব্যবহার করছিল। এর আগে দণি লেবাননে ইসরাইলি হামলায় অন্তত দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।
গত বুধবারের এই হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর, যা ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময়ের সঙ্ঘাত শেষ করেছিল। তবে ইসরাইল বারবার সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, ইসরাইল আবারো লেবাননের গ্রামগুলোতে বিমান হামলা চালিয়ে বেসামরিক মানুষকে ল্যবস্তু করেছে। এটি বিপজ্জনক উসকানি এবং যুদ্ধবিরতি চুক্তি মানতে ইসরাইলের অস্বীকৃতির প্রমাণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দণি লেবাননের কানারিত শহরে ইসরাইলি হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান আল-খারায়েব, আল-আনসার, কানারিত, কফুর ও জারজুহসহ কয়েকটি গ্রামে ভবন বোমা মেরেছে। এর আগে ইসরাইলি সেনারা সতর্ক করেছিল যে তারা লেবাননের ভেতরে ল্যবস্তুতে হামলা চালাবে। দিনের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাইদন জেলার জাহরানি শহরে একটি গাড়িতে ইসরাইলি হামলায় একজন নিহত হয়। টায়ার জেলার বাজুরিয়ে শহরে আরেকটি গাড়িতে হামলায় আরো একজন নিহত হয়। এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, তাদের প্রতিবেদক সাইদনের প্রধান সড়কে একটি পোড়া গাড়ি দেখেছেন। চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল এবং জরুরি কর্মীরা কাজ করছিলেন। এএফপির একজন ফটোগ্রাফার সামান্য আহত হয়েছেন, পাশাপাশি আরো দুই সাংবাদিক কানারিতে ইসরাইলি হামলার সময় আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, তারা অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত চারটি সীমান্ত ক্রসিং ল্য করেছে এবং সাইদন এলাকায় হিজবুল্লাহর একজন অস্ত্র পাচারকারীকে হত্যা করেছে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের হামলা বেসামরিক ভবন ও বাড়িঘরকে ল্য করেছে, যা লেবাননের সার্বভৌমত্ব ও যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। লেবাননের সেনারা আরও বলেছে, এসব হামলা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা ব্যাহত করছে, যা যুদ্ধবিরতির অংশ ছিল। হিজবুল্লাহ অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। চলমান ইসরাইলি হামলায় ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ৩৫০ জনেরও বেশি নিহত হয়েছে বলে এএফপি জানিয়েছে।